জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে প্রস্তাব গৃহীত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

মালয়েশিয়া ও ফিনল্যান্ডের উদ্যোগে মঙ্গলবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর উচ্চ পর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো: সালাহউদ্দিন নোমান চৌধুরী, উন্মুক্ত বিতর্ক অধিবেশনে অংশ গ্রহণ করেন।

তিনি এই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন।

রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

আজ এখানে প্রাপ্ত এক বার্তা থেকে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটির পক্ষে ১৪১ ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত হয়।

প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সঙ্কটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। -বাসস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ