জাজিরার বিলাশপুরে ভয়াভহ অগ্নিকান্ডে বসত ঘড়সহ ছয়টি ঘর পুড়ে ছাই!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ৯:০৫ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের দাইমুদ্দিন খলিফা কান্দি গ্রামে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘড়-সহ ছয়টি ঘড় পুড়ে ছাই, ও মোঃ রাসেল খলিফা (২৭) নামে এক যুবক আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় গত ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধা ৭.০০ টার দিকে মুজাফ্ফর খলিফার রান্নাঘড় থেকে আগুনের সূত্র পাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসতঘড়, দুটি রান্নাঘড়, একটি গোয়াল ঘড়, স্বর্ণ অলংকার, নগদ টাকা ও সকল প্রকার আসবাবপত্র-সহ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মালামাল ধ্বংশ হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন মোঃ মুজাফ্ফর খলিফা, মোঃ রাসেল খলিফা ও মোঃ আলী খলিফা। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গত ১০ ফেব্রুয়ারী জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর-সহ, উপজেলা প্রশাসনের একটি দল ঘটনা স্থান পরিদর্শন করেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদেরকে মানবিক কল্যানফান্ড থেকে প্রতিজনকে নগদ ৭,৫০০/- টাকা ও ত্রিশ কেজি করে চাউল সহায়তা প্রদান করা হয়।

আহত রাসেল খলিফাকে চিকিৎসার জন্য নগদ ১৫,০০০/- টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হয়। সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্থ  মোঃ মুজাফ্ফর খলিফা, মোঃ আলী খলিফা ও মোঃ রাসেল খলিফা, দেশের জনপ্রতিনিধি ও সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। যোগাযোগের জন্য মোবাইল নং- ০১৯৩৫৪৫৭৩৮৯।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ