জন সমর্থনে একধাপ এগিয়ে মেম্বার প্রার্থী আবুল হোসেন আখন

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৭:১৫ অপরাহ্ন

জন সমর্থনে একধাপ এগিয়ে রয়েছেন ভেদরগঞ্জ উপজেলা ১০নং চরভাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী মোঃ আবুল হোসেন আখন।

সরজমিন ঘুরে চরভাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার জন সাধারণের সাথে আলাপকালে তারা বলেন, আবুল হোসেন আখন, সাবেক নির্বাচিত মেম্বার ন্যায় ও নিষ্ঠার  সাথে পাঁচ বছর ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ত্ব পালন করেছেন তিনি একজন সৎ যোগ্য ও সদালাপি ব্যাক্তি। তাই আমরা আগামী নির্বাচনে আবুল হোসেন আখনকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবো।

একান্ত এক সাক্ষাৎতকারে আবুল হোসেন আখন বলেন আমি মেম্বার হিসেবে পাঁচ বছর ন্যায় ও নিষ্ঠার সাথে  চরভাগা ইউনিয়ন পরিষদের দায়িত্ত্ব পালন করেছি, ৮নং ওয়ার্ডে জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি তাই আমি আশাবাদী যে, আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ