জনগণের জন্য কাজ করতে এসেছি, সংবর্ধনার প্রয়োজন নেই – শেখ হাসিনা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ৫:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

নিজের অর্জনের জন্য সংবর্ধনার প্রয়োজন নেই মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কবিগুরুর ভাষায় বলতে চাই- এ মণিহার আমায় নাহি সাজে।

তিনি বলেছেন, সংবর্ধনা আমার প্রয়োজন নেই। আমি জনগণের সেবক। আমি এই সংবর্ধনা বাংলার মানুষকে উৎসর্গ করলাম। জনগণের জন্য কাজ করতে এসেছি। জনগণ কতটুকু পেল সেটাই আমার কাছে বিবেচ্য বিষয়। এর বাইরে আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই।

আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শুরুতেই এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা দিচ্ছে আওয়ামী লীগ।

বিকেল চারটা ৪২ মিনিটে ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি লোকে লোকারণ্য উদ্যানে গিয়ে পৌঁছান। শেখ হাসিনা মঞ্চে উঠতেই স্লোগানে আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এই ঐতিহাসিক উদ্যান।

আধা ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানপত্র পাঠ করেন। এই মানপত্র তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

ভাষণে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ যা কিছু অর্জন করেছে, মহান ত্যাগ করেই অর্জন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান ও শিক্ষা পায় সেটাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ