চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২০ জুন, ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানার বিরুদ্ধে জেলা প্রশাসক, ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বরাবর সোমবার লিখিত অভিযোগ করেছেন একই ইউনিয়নে কর্মরত ডিজিটাল কেন্দ্রের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা।

অভিযোগ সূত্রে জানা যায়, ‘সরকার দলীয় প্রভাবশালী চেয়ারম্যান মাসুদ রানা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব থেকে আমাকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছেন। তিনি মুঠোফোনে এবং বেশকিছু চিঠির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ আমাকে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিয়ে আসছেন যার যাবতীয় প্রমান আমার কাছে সংরক্ষিত আছে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার কাছ থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন এবং তিনি তার কিছু গোপন তথ্য ডিলিট করে দেন। কয়েকদিন পর লোক মারফত মোবাইল ফোনটি তিনি ফেরত দেন।

সিলেটের আশ্রয় কেন্দ্র গুলোতে খাদ্যের জন হাহাকার

অভিযোগে আরও উল্লেখ করেছেন, কিছুদিন আগে গণটিকা চলাকালীন সময়ে আমার কাছে দুই লক্ষ টাকা দাবী করেন। আমি সেই  টাকা দিতে না পারায় তিনি আমাকে আমার সকল কাজে বাধা সৃষ্টি করছেন এবং ডিজিটাল সেন্টারের সকল সেবা সচিব এবং হিসাব সহকারীকে প্রদানের জন্য নির্দেশ দেন। আমি একজন বিবাহিত নারী এবং আমার জমজ দুটি কন্যা সন্তান আছে। বর্তমানে চেয়ারম্যানের এমন কু-প্রস্তাব এবং হেনস্তার ফলে আমার কর্মক্ষেত্রে যেমন অসুবিধা হচ্ছে ঠিক তেমনি ভাবে সাংসারিক কলহের কারণে আমার বিবাহ বিচ্ছেদও ঘটেছে। এমতাবস্থায় আমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ এবং সামাজিক চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত আমার সম্মানহানি ঘটছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই নারী।

এই বিষয়ে ভুক্তভোগী নারীর অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা ও মা জানান, এসব কারণে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে।  সামাজিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা। তারা ওই চেয়ারম্যান মাসুদ রানার উপযুক্ত শাস্তি দাবি করছি।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ওই নারী যে অভিযোগ করেছেন তা মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন। ওই মহিলা দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম করে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার টাকা কামাই করতো। আমি চেয়ারম্যান হওয়ার পর তার দায়িত্ব সহকারি সচিবকে দেওয়ায় এবং তার নামে দুটি ভিজিডি কার্ড বাতিল করে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

এ’বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ