চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। লাশ মযনা তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
আজ শুক্রবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে উপজেলার দর্শনা পৌরসভার মোহাম্মদ পুর গ্রামের মোটরসাইকেল মিস্ত্রী জাকির হোসেন (২৫) অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকাল ৮ টার দিকে তার স্ত্রী চিৎকার করে বলতে থাকে তার স্বামী ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এলাকাবাসীরা ছুটে এসে গলা থেকে ওড়না খুলে দ্রত সদর হাসপাতালে নিয়ে যায়।
এরপর স্ট্রোকের মিথ্যা তথ্য দিয়ে তাকে হাসপাতালে ভর্তি চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ করে। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বিষযটি দামুড়হুদা মডেল থানায় জানালে পুলিশ জাকিরের স্ত্রী বর্ষা খাতুনকে তার বাড়ি থেকে আটক করে।
দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, স্ত্রীর কথায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.