চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

চুয়াডাঙ্গা  উপজেলাধীন নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে দ্বিতীয় ধাপে ১০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার  বিকেলে মাখালডাঙ্গা  ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রম সম্পন্ন হয়।  উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার  ও মাখালডাঙ্গা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্রশাসক) জনাব মোঃ আনোয়ার হোসেন এর  সভাপতিত্বে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ ব্যাপারে জনাব আনোয়ার হোসেন বলেন, এ বছর প্রচন্ড শীত পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দদের নির্দেশ দিয়েছেন গরীব,অসহায় শীতার্ত মানুষেদের পাশে দাড়াতে।
তার নির্দেশনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অসহায় শীতার্তদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজ মাখালডাঙ্গা  ইউনিয়নে দ্বিতীয় ধাপে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তৌফিকুর রহমান তিতাস, সোহেল রানা,  স্বপন সহ স্থানীয় আরো সকল সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ