চুয়াডাঙ্গায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকার অফিসে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ২:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার সেলুনের  সমর্থককে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে পাঁচ  হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী ) সন্ধ্যা বেলায়  উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথ পুর গ্রামের নীমতলা পাড়ায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাইফ।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এক ইউনিয়নে একটার বেশি নির্বাচনী ক্যাম্প থাকতে পারবে না কোনো প্রার্থীর। তবে এ নিয়ম না মেনে চুয়াডাঙ্গা ১ আসনের  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  সোলায়মান জোয়ার্দারের একাধিক অফিস (ক্যাম্প) স্থাপন করা হয়।

এ অবস্থায় নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১০ (গ) আইন লঙ্ঘনের অভিযোগে সোলায়মান জোয়ার্দারের সমর্থক রোকনুজ্জামান রোকন কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিমালা ২০০৮ এর ১০(গ) লঙ্ঘন ও ১৮ ধারায় একই ইউনিয়নে একাধিক অফিস থাকার অপরাধে নৌকার প্রার্থীর সমর্থক রোকনুজ্জামান রোকন কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন কাজ করছেন। নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ