চিরিরবন্দর উপজেলা ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দিলেন ডাঃ আমজাদ হোসেন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৫:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কর্মহীন শ্রমজীবী ও দরিদ্রদের সহযোগিতার জন্য উপজেলা ত্রাণ তহবিলে চিরিরবন্দরে এক লক্ষ টাকা প্রদান করলেন দেশবরেণ্য অর্থপেডিক চিকিৎসক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন।

অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন জানান, দেশের চলমান এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোর উত্তম সময় তাই কেউ যেন না খেয়ে থাকে এজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রশাসনের সাথে সমন্বয়ের জন্য চিরিরবন্দর উপজেলা ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা করা হয়েছে।

দেশের এই দূর্দিনে নিজ নিজ অবস্থান থেকে সকল সার্মথ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। সেই সাথে ছাত্র-যুবকদেরকে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ করে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র সমাজকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে এগিয়ে আসার জন্য কাজ করতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ