মানিক, চিরিরবন্দর (দিনাজপুর)।।
চিরিরবন্দরে গতকাল বুধবার সকাল ১০ টায় ৪ জন প্রসূতি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ৪ জন সন্তান সম্ভবা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মিডওয়াইফারীর মাধ্যমে নিরাপদ নরমাল ডেলিভারী করানো হয়। প্রসূতি মা ফেরদৌসি আকতার জানান, হাসপাতালের চিকিৎসা সেবার মান খুব ভাল। ছেলে সন্তানসহ আমি ও অন্যরা সুস্থ আছি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক জানান, বর্তমানে প্রতিমাসে ৩৫ থেকে ৪০ টা করে নরমাল ডেরিভারী হয়ে থাকে। বিভিন্ন শিক্ষা প্রািতষ্ঠানসহ বিভিন্ন জায়গায় প্রচারনা চালিয়ে এ ধরনের রোগী আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। হাসপাতাল থেকে সব ঔষধ দেয়া হচ্ছে।
You must be logged in to post a comment.