দিনাজপুরে চিরিরবন্দরে সাংবাদিকের মাতৃবিয়োগ...
মোঃ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।
চিরিরবন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফছার আলী খানের মাতা আছিয়া খাতুন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ দুপুর ১টায় উপজেলার হরনন্দপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বাদ আছর মরহুমাকে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে চিরিরবন্দর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোকজ্ঞাপন করে শোক সন্তোপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.