মানিক, চিরিরবন্দর (দিনাজপুর)।।
দিনাজপুর জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষনার লক্ষ্যে চিরিরবন্দরে ৪ দিন ব্যাপী (১০ নভেম্বর-১৪ নভেম্বর) ৩১১ তম রোভার স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স/১৮ এর মহাতাবু জালসা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার কারেন্টহাট ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর আয়োজনে মহাতাবু জালসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। জেলা রোভার স্কাউট কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া নেকটার পরীক্ষা নিয়ন্ত্রক এল টি মোঃ ফজলে রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, কোর্স লিডার এ এল টি নিলুফার ইয়াসমিন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। কোর্সে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৪২ জন অংশগ্রহন করেন।
You must be logged in to post a comment.