মো. মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
চিরিরবন্দরে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মুদি ব্যবসায়ী বাইসাইকেল আরোহী ইসমাঈল হোসেন (৫৫) নিহত এবং অটোবাইকের চালক মিন্টু মিয়া (৩০) ও অটোবাইকের যাত্রী রুহুল আমিন মাষ্টার (৭০) গুরুতর আহত হয়েছে। আহতদেরকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সড়ক দূর্ঘটনাটি বুধবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের আমতলীবাজারের সন্নিকটে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আফছার আলী খানসহ কয়েকজন জানান, দিনাজপুর থেকে ফুলবাড়ি অভিমূখী দ্রুতগামী একটি লাল রংয়ের প্রাইভেট কার বাইসাইকেল আরোহী আমতলীবাজারের মুদি ব্যবসায়ী ইসমাঈল হোসেন (৫৫) কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই প্রাইভেটকারটি পালিয়ে সময় অপর একটি অটোবাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোবাইকের চালক মিন্টু মিয়া (৩০) ও অটোবাইকের যাত্রী রুহুল আমিন মাষ্টার (৭০) গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ সড়ক দূর্ঘটনার কারণে ওইসড়কে অন্তত ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ হয়ে যায়।
থানার এস আই লিটন ঘটনাস্থলে পৌঁছে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
You must be logged in to post a comment.