চিরিরবন্দরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ অপরাহ্ন
দ্বিতীয় বিয়ের অপরাধে পুত্রের উপুর্যপরি লাঠির আঘাতে পিতার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু....

মোঃ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।

চিরিরবন্দরের সিংগানগরে দ্বিতীয় বিয়ের অপরাধে পুত্রের উপুর্যপরি লাঠির আঘাতে পিতার ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ২১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত পৌণে ১২টায়। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগানগর গ্রামের গমিরশাহ্পাড়ায় ঘটেছে। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী নিহতের নববিবাহিতা স্ত্রী সেলিনা বেগম (৪০) জানান, ঢাকার গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টে চাকরি করার সুবাদে আব্দুস সাত্তারের (৫৫) সাথে আমার পরিচয় হয় এবং বিবাহবন্ধনে আবদ্ধ হই।

গত ২১ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে গ্রামের স্বামীর নিজ বাড়িতে পৌঁছে সাথে নিয়ে আসা দুই ছেলেকে দিতে ঘরে গেলে ঐ সময় পূর্বের মৃত স্ত্রীর ছেলে আবু সাইদ (২৭) বাবাকে ঘরে বসতে দেয়।

পিতার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে বাইরে হতে লাঠি নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে পিতা আব্দুস সাত্তারকে উপুর্যপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর ছেলে ঘটনাস্থল থেকে প্যান্ট-শার্ট পড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই আতিকুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান জানান, আলামত জব্দ রয়েছে। পলাতক আবু সাইদকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, মৃত আব্দুস সাত্তারের প্রথম স্ত্রী গত ৬ মাস পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ