চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দরে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী, মুজিব বর্ষের শুভেচ্ছা ও বঙ্গবন্ধু কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
গতকাল ৪ জানুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে চিরিরবন্দর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধু কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. নাজমুল শাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, প্রধান আলোচক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে সাবেক হুইপ আলহাজ্ব মিজানুর রহমান মানু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুমন দাস প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বঙ্গবন্ধু কনসার্ট অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সিফাত শাহ্। ছবি আছে।
You must be logged in to post a comment.