চিরিরবন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করায় শিক্ষক শ্রীঘরে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ১০:২৪ অপরাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দরে এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি করায় অভিযুক্ত শিক্ষক.....

মোহাম্মদ মানিক, (চিরিরবন্দর) দিনাজপুর প্রতিনিধি।।

দিনাজপুরের চিরিরবন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ নিখিল রায় নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে। গত বুধবার ৫ ডিসেম্বর’১৮ রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে থানার পুলিশসহ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি হতে আটক করে। আটককৃত স্কুল শিক্ষক ৩নং ফতেজংপুর ইউনিয়নের জোতরঘু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ঘটনার দিন গত বুধবার সকাল ৯টায় স্কুল শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস স্কুল অফিসে কেউ না থাকায় ঐ ছাত্রীকে একাকি পেয়ে অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীহতাহানির চেষ্টা করেন। ঐ ছাত্রী আর্তচিৎকার করলে এলাকাসী গিয়ে তাকে উদ্ধার করে।

অপরদিকে ঐ শিক্ষক ছাত্রীর মাকে ঘটনাটি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ জানায়। পরীক্ষার খাতায় বেশি নম্বর দেবে বলে এই অজুহাত তোলে। ঐদিন এলাকাবাসী লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্কুল ঘেরাও করেন।

এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবগত করলে তিনি থানার পুলিশের সহায়তায় রাত ১২টায় অভিযান চালান। ঐ অভিযুক্ত শিক্ষককে তার নিজ বাড়ি হতে আটক করে। ঘটনার বিষয়টি প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে যান।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন জানান, ঘটনাটি অবগত হয়ে আজ বৃহস্পতিবার ৬ ডিসেম্বর’১৮ ঘটনাস্থলে পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘটনাটি অত্যান্ত দুৰখজনক। ঘটনার সত্যতা পাওয়ায় ঐ শিক্ষককে আটক করে থানা হাজতে পাঠানো হয়েছে।

এদিকে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে তাকে কোর্টে পাঠানো হবে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ