চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ১০:১১ অপরাহ্ন
সাথী আক্তার অভিমান করে আত্মহত্যা করেছে....

মোঃ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।

চিরিরবন্দরে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে অভিমান করে সাথী আক্তার (১৯) নামে এক যুবতী থাকার ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ২১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা ঈসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের গ্রামীণ ফোন টাওয়ার সংলগ্ন এলাকায় ঘটেছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। নিহত সাথী আক্তার নওগা জেলার রাণীনগর উপজেলার বনশালীকুড়ি গ্রামের আনছার আলীর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভগ্নিপতি আবুল কালাম আজাদ গত ২০ ডিসেম্বর ঢাকায় চলে গেলে শ্যালিকা সাথী আক্তার অভিমান করে আত্মহত্যা করেছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ