চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুরের চিরিরবন্দরে ইয়াবা স¤্রাট আবু সায়েম সরকার (২৯) কে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ জানায়, একাধিক মাদক মামলার আসামী ও উপজেলার পাটুল গ্রামের গোলাম রসুল সরকারের পুত্র সায়েমকে শনিবার গভীর রাতে তার নিজ বাড়ী হতে আটক করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, সে নিয়মিত টেকনাফ হতে ইয়াবার মোটা চালান সরবরাহ করতো যা উত্তরাঞ্চলের বিভিন্ন উপজেলা ও জেলায় সরবরাহ হতো। এছাড়া সে সব ধরনের মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় বেশ পরিচিত।
অন্যদৃষ্টি/মো: মানিক
You must be logged in to post a comment.