জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে সামিউল ইসলাম (২২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু বরন করে।
ইন্টারভিউ দিতে যাওয়াটা যে তার জীবনের শেষযাত্রা তা ভাবেননি কেউ। নিহত সামিউল ইসলামের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে বুধবার সকালে মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হন।
বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে দ্রæতগামী একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি বৃহস্পতিবার সকালে মারা যান।
You must be logged in to post a comment.