চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯, ১১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদ....

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া-বোয়ালখালী (আংশিক) আসন হতে ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। 

গত রবিবার ৩০ ডিসেম্বর’১৮ রাতে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মাসুদুর রহমান চট্টগ্রাম-৭ আসনের এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

ড. হাছান মাহমুদ আওয়ামীলীগের নৌকা প্রতীকে ২ লাখ ১৭ হাজার ১৫৫ ভোট নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী  নুরুল আলম পেলান ৬ হাজার ৬৫ ভোট।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান আরো জানান, রাঙ্গুনিয়ার ৯৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

৯৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৩২৯টি। তার মধ্যে মোট ভোট গ্রহণ হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৫২৮টি ভোট।

এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শভিত্তিক একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীতপ্রার্থী মোমবাতি প্রতীকে মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী পেয়েছেন ২ হাজার ৫ ভোট, আম প্রতীকে প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৬৭৬ ভোট, হাতপাখা প্রতীকে প্রার্থী মাওলানা নেয়ামতুল্লাহ পেয়েছেন ৫৮৯ ভোট এবং তাঁরা প্রতীকে প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৪১ ভোট।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ