দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
মহান স্বাধীনতা দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চট্টগ্রাম উত্তর জেলা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম ষোলশহরস্থ জাতীয় বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময়ে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলার
সহ-সভাপতি বেলাল উদ্দিন বেলাল, যুগ্ম সম্পাদক
মোক্তার হোসেন সুজন,শ্রম বিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন,সহ প্রচার সম্পাদক শাহাজান, সদস্য মুজিবুল আলম মুজিব , বাবুল আলম, যুবনেতা এস.এম লোকমান, পৌরসভার সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, যুবনেতা জামাল প্রমুখ।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদল, চট্টগ্রাম উত্তর জেলা অঙ্গীকার বলে জানিয়েছেন সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী।