চট্টগ্রামে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:১৭ অপরাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ