চট্টগ্রামে দুদকের জালে ঘুষখোর শিক্ষা কর্মকর্তা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯, ৯:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম শিক্ষা অফিস থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক লুৎফুল কবির চন্দন।

দুদক সূত্র জানায়, ফটিকছড়ির পাইন্দং ভেড়াজালী স্কুলের প্রাক প্রাথমিকের শিক্ষক তসলিমা সুলতানার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদরকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করে দুদক।

এ সময় তার কাছ থেকে দুদক কর্মকর্তারা ঘুষের ১৫ হাজার টাকা জব্দ করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ