চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ব্যবসায়ী বহুমুখী কল্যান সমিতির ১০ বছর পূর্তি উপলক্ষে ঈদ বোনাস বিতরণ!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৮:৩৮ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন উত্তর রাঙ্গুনিয়ার ১নং রাজানগর ইউনিয়নের অরাজনৈতিক ও  ঐতিহ্যবাহী রানীর হাট বাজারের ব্যবসায়ীদের দ্বারা গঠিত ব্যবসায়ী মুখী সংগঠন ” বহুমুখী কল্যান সমিতির’ ১০ বছর পূর্তি উপলক্ষে ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ মে) সকালে সংগঠনের ১০বছর পূর্তি উপলক্ষে সমিতির সভায় সকল কর্মকর্তা ও সদস্যদের সমর্থনে সমিতির সদস্যদের ১০হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করার জন্য ঐক্যমতে পৌঁছে।

ঈদ বোনাস বিতরণের সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,রাণীর হাট ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আরিফুল হক চৌধুরী সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হোছাইন, ব্যবসায়ী শহিদুল ইসলাম চৌধুরী, ফজল আমিন চৌধুরী, খোরশেদ আলম সওদাগর,শান্তি জ্যোতি বডুয়া  প্রমুখ।

সমিতির এক সদস্য আলোকিত দেশের রিপোর্টার দেলোয়ার হোসাইন কে জানান,আজকে আমাদের খুব আনন্দিত, কারণ এমন সময়ে সমিতির দেয়া টাকা গুলো আমাদেরকে প্রদান করল যে সময়ে আমরা আমাদের পরিবার ও পরিজনকে ঈদ সামগ্রী ক্রয় করে দেয়ার দেনশনে মধ্যে থাকতে হয়। বোনাসের টাকা গুলো দিয়ে অন্তত আমরা সুন্দরভাবে ঈদকে বস্তু ঈদকে উদযাপন করতে পারবো।

প্রসঙ্গত, ২০০৯ সালে কয়েকজন ব্যবসায়ীদের দ্বারা গঠিত বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৯০ জনের অধিক। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি গঠন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ