চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশ্বমানের হেল্থ সিটি প্রকল্পের পরিদর্শন করেন আমিরাত রাষ্ট্রদূত মাহিরী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ মার্চ, ২০১৯, ১০:২৯ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী ইউনিয়নের প্রায় ১১০ একর পরিত্যক্ত ভুমিতে আরব আমিরাত সরকারের চ্যারিটেবল প্রতিষ্ঠান শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে একই স্থানে থেকে সকল ধরণের সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন আরব আমিরাত সরকার। সেখানে বিশেষায়িত হাসপাতাল ছাড়াও থাকবে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্টান। মরণব্যাধী ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের জন্য আলাদা ইউনিট প্রতিষ্টা করারও প্রস্তাব করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে রাঙ্গুনিয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ ই সাইয়েদ মুহাম্মেদ আল মাহিরী। পরিদর্শনকালে রাষ্ট্রদুতের সাথে আরব আমিরাত রেড ক্রিসেন্টের সেক্রেটারি, আমিরাত রেড ক্রিসেন্টের দূর্যোগ বিভাগের প্রধান সাইয়্যেদ মোহাম্মেদ আল খামিরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহিল আজম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসান, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি সচিব জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) পূর্বিতা চাকমা, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে প্রমুখ।

সংশ্লিস্ট সুত্র জানায়, প্রস্তাবিত হেলথ সিটিতে প্রাথমিক ভাবে ৬৪ শয্যার বিশেষায়িত হাসপাতাল দিয়ে শুরু করা হলেও ক্রমান্বয়ে তা ১২০ শয্যায় উন্নিত করা হবে বলে প্রকল্পটির ডিটেইল প্ল্যানে প্রস্তাব করা হয়েছে। আধুনিক মেটারনিটি সেবা নিশ্চিত করতে একটি অপারেশন থিয়েটারকে সার্বক্ষণিক দুজন সার্জনসহ প্রস্তুত রাখা হবে। অপর অপারেশন থিয়েটার ব্যবহার হবে জেনারেল সার্জারিতে। মা ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এবং ২০২০ সাল নাগাদ হাসপাতালটির নির্মাণ কার্যক্রম শুরু করার ইচ্ছা রয়েছে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য যে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাত সফরকালে সে দেশের উচ্চ পর্যায়ে আলোচনায় রাঙ্গুনিয়ায় তাদের পরিত্যক্ত ভুমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের বিষয়টি নজরে আনলে প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষে পরিদর্শনে আসেন রাষ্ট্রদুতসহ নেতৃত্বে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ