চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ মে, ২০১৯, ১২:৪৮ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নে সামাজিক সংগঠন আছুয়া পাড়া ও বুলবুলি পাড়া যুব একতা সংঘ।

বৃহস্পতিবার (২৩ মে ) রাতে আছুয়া পাড়া ও জমাদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবীর সভাপতিত্বে ও মুহাম্মদ ফারুক শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতকানিয়া রসুলবাদ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা। আ.ন.ম আহমদ রেজা আল কাদেরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারী, মসজিদের খতিব মাওলানা জানে আলম পেশ ইমাম, মাওলানা আবুল বশর, মিজা হোসাইনী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হোসাইন কাদেরী, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জাকির হোসেন, হাজী শামসুল আলম, হাজী আব্দুল জলিল, সমাজ পরিচালনার কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসাইন প্রমুখ।

সংবর্ধনা সভায় আছুয়া পাড়া ,বুলবুলি পাড়া ও জমাদার বাড়ী হতে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ