দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে চলতি বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান সরকারী খাদ্য বিভাগের মাধ্যমে সরকারী ভাবে ২৬ টাকা দরে ক্রয় কার্যক্রম শুরু করেছে রাঙ্গুনিয়া উপজেলা খাদ্য বিভাগ।
বুধবার (২২ মে) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
উদ্বোধনকালে ইউএনও মাসুদুর রহমান আলোকিত দেশ অনলাইন নিউজ পোর্টালকে বলেন,আজ থেকে সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের বাইরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কোনো প্রকার দালালের কাছে না গিয়ে সরাসরি আমার অফিসে কিংবা খাদ্যগুদামে এসে মানসম্মত ধান প্রতি কেজি ২৬ টাকা দরে বিক্রি করতে পারবেন কৃষকেরা।
রাঙ্গুনিয়া উপজেলা ধান ক্রয় কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলায় ধান ক্রয় করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কৃষকদের প্রতি কেজি ধানের মুল্য ২৬ টাকা করে নিধার্রন করা হয়েছে।
২২ মে থেকে শুরু হওয়া ধান ক্রয় কার্যক্রম ৩১ শে আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। ধান ২৬ টাকা কেজি দরে ৩ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ২২০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
You must be logged in to post a comment.