দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।
সরকারের বেধে দেয়া দরে রাঙ্গুনিয়া উপজেলার কৃষকদের বাড়ি-বাড়ি গিয়ে ধান সংগ্রহ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। আজ সোমবার (২৬মে) প্রথম দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইসলামপুর ও লালা নগর এলাকার কৃষকদের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করেন তিনি।
এ সময় পরীক্ষা করে কৃষকের কাছ থেকে বোরো ধান প্রতি মন ১০৪০টাকা দরে সংগ্রহ করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ১৮৫ মেট্রিক টন চাল ও ২৬ টাকা কেজি দরে ২২০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এখন পর্যন্ত সগ্রহ হয়েছে ৩৫ মেট্রিকটন। ধান সংগ্রহের এই কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান আলোকিত দেশকে বলেন, কৃষকরা যাতে মধ্যসত্ব ভোগীদের খপ্পরে না পড়ে, সরকারের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হবার বিষয় বিবেচনা করে এবারে সরাসরি কৃষকদের বাড়ি গিয়ে ধান সংগ্রহ করা হচ্ছে।
You must be logged in to post a comment.