চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে ইসলামী ফ্রন্টের আলোচনা সভা ও  ইফতার মাহফিল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ মে, ২০১৯, ৯:০৫ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও  ইফতার মাহফিল শনিবার (২৫ মে) বিকালে মরিয়মনগর চৌমুহনীস্থ মাস্টার কমিউনিটি সেন্টার হল রুমে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আল-কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম উদ্দীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ক্বারী রুহুল আমিন আল কাদেরী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাবেক সহ-সভাপতি মাওলানা কাযী মুছা নঈমী, সাধারণ সম্পাদক ইয়াসির হোসাইন হায়দারী,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন, উপজেলা ইসলামী ফ্রন্টের সি: সহ সভাপতি মাওলানা আলী শাহ নেছারী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও কলামিস্ট আনোয়ার শাহাদাত হোসাইন, ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা দিলদার হোসাইন নঈমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার শাহা শাওন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার  আব্দুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রসেনার সহ সাংগঠনিক সম্পাদক এম. সোহেল তালুকদার, ছাত্রসেনা উপজেলা মধ্যম-দক্ষিনের সভাপতি এইচ.এম ফরিদ, উত্তরের সভাপতি আব্দুল কাদের জাহেদ, মধ্যম-দক্ষিনের সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তফা রাফি, যুবনেতা তারেক প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ