চট্টগ্রামের পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ মে, ২০১৯, ৯:৩৩ অপরাহ্ন

দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে পোমরা জামেউল উলুম ফাযিল (ডিগ্রি) মাদরাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে এ কাজের উদ্বোধন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের আল কাদেরী, এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী, মাদরাসার গভর্নিং বডির সহ সভাপতি আবু তাহের মেম্বার, অভিভাবক প্রতিনিধি আনোয়ার আজিজ, সদস্য আকতার হোসাইন, নির্বাহী প্রকৌশলী আরিফুল রহমান, ঠিকাদার ওমর ফারুক, মাওলানা হাবিবুর রহমান, হাজী ছালেহ আহমদ, খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির সহযোগিতায় ও শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত প্রায় ৭৪ লক্ষ টাকার এ নতুন ভবনের কাজ গতবছর ৮ সেপ্টেম্বর তারিখে মাননীয় ড. হাছান মাহমুদ এমপি উদ্বোধন করেন।

এদিকে ঠিকাদার ওমর ফারুক বলেন, যদি বিল্ডিংয়ের জন্য সরকারের বরাদ্দকৃত বিল দ্রুত প্রদান করা হয়, তাহলে আগামী জুন ও জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন করে দিতে পারবো বলে আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ