কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃআফাজুর রহমান খানের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়।১৯৭৫সালের ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে পাকিস্তানি ঘাতকচক্র। যার জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না।পরাধীনতার শিকল থেকেও মুক্তি পেতাম না।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃআফাজুর রহমান খান, সিনিয়র শিক্ষক মঞ্জুরুল হক, কামরুল হক,আশরাফুল আলম জালাল, নজরুল ইসলাম প্রমুখ।পরিশেষে শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া চৌধুরী।এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিল।
You must be logged in to post a comment.