রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা রেলওয়ে থানায় মামলাটি করেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
মামলার তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (আরএসবি) আনোয়ার হোসেন। তিনি বলেন, মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেন।
পুলিশ সুপার আনোয়ার হোসেন আরও বলেন, রেলওয়ে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
এদিকে এ ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) লালবাগ বিভাগ।
You must be logged in to post a comment.