আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর। ।
শরীয়তপুরের জাজিরা উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধের চেষ্টায় মানবতার কল্যাণে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গৃহবন্দি নিম্নবিত্ত ১৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন জাজিরা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
৮ই এপ্রিল বুধবার জাজিরা উপজেলার সেনেরচর, বিকেনগর, বড়গোপালপুর, মুলনা, নাওডোবা, জাজিরা, পূর্ব নাওডোবা, পালেরচর, বড়কান্দি, জয়নগর, বিলাসপুর, কুন্ডেরচর ইউনিয়ন ও জাজিরা পৌরসভার গ্রাম-মহল্লা ঘুরে ভ্যান গাড়ি যোগে গৃহবন্দি রিক্সা-ভ্যান চালক দরিদ্র ও হতদরিদ্র গরিব অসহায় প্রতিটি পরিবারের জন্য দশ কেজি চাউল ও দুই কেজি ডাল বিতরণ করেন।
সার্বিক সহযোগিতায় জাজিরা ফাউন্ডেশনের সভাপতি মোঃ সামসুল হক খান, উপদেষ্টা সরদার মোঃ আব্দুল মালেক, সহ-সভাপতি হাজী আব্দুল জাব্বার আকন, সুবেদার বাচ্চু হাওলাদার, ও তোঁতা মোল্লাসহ জাজিরা ফাউন্ডেশনের আজীবন সদস্যবৃন্দ।
এই খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক বজায় চলার লক্ষ্যে জনসাধারণকে অবগত করেন।
You must be logged in to post a comment.