বিনোদন ডেস্ক।।
লাল টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন সানি লিওন। সামনে দাঁড়িয়ে সোজা গুলি চালিয়ে দিলেন এক ব্যক্তি। লুটিয়ে পড়লেন সানি। উপস্থিত সকলে দৌঁড়ে গেলেন তার কাছে। কিন্তু সানি উঠলেন কি না, তা আর জানা গেল না।
ঠিক এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সানি লিওনের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের ওয়ালে। মুহূতেই তা ভাইরাল হয়ে যায়।
আসলে ‘কোকোকোলা’ ছবির শুটিং করছিলেন সানি। তারই একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সানির অনুরাগীরা। সানি সুস্থ রয়েছেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। পরে অবশ্য আরও একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায় সুস্থ রয়েছেন অভিনেত্রী।
দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে সানি লিওন বলেন, “কাজের ব্যাপারে আমি সব সময় নতুন কিছু শিখতে পছন্দ করি। সেটাই আমাকে অভিনেতা হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।”
তেমন ভাবেই ছবির প্রোমোশনে নতুন কিছু করতে সব সময়ই পছন্দ করেন সানি। তার সাম্প্রতিক ভিডিও দেখে এ কথাই মনে করছেন অনুরাগীরা।
ভিডিওটা- দেখতে এখানে ক্লিক করুন
You must be logged in to post a comment.