গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে প্রগতি সারণিতে মিছিল করে মার্কিন দূতাবাসের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

এসময় দূতাবাসের নিরাপত্তায় সেখানে অবস্থান নিয়েছেন সেনা ও পুলিশ সদস্যরা। তারা আশেপাশে জড়ো হওয়া মানুষকে তল্লাশি করছে। দূতাবাসের সামনে ফুটপাতে বা রাস্তায় কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না।

বিক্ষোভের কারণে প্রগতি সারণিতে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

সূত্র : বিবিসি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ