বিশেষ প্রতিবেদক।।
খুলনা বটিয়াঘাটা বাজারে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২৪টি দোকান।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জনাব ইকবাল বাহার বুলবুল এর নেতৃত্বে, খুলনা সদর ও টুটপাড়া ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, ভোর ০৫:০৩টার সময় বৈদ্যুাতিক গোলাযোগ এর কারনে আগুনের সুত্রপাত হয় বলে প্রথমিক ধারনা করা হচ্ছে। সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ০৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের অনেক দোকানগুলি আগুন হতে রক্ষা পায়।
ফায়ার সার্ভিসের তথ্য মতে ২৪টি দোকানে আগুন লাগে এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪৮ লক্ষ টাকা এবং উদ্ধার করতে সক্ষম হয়েছে আনুমানিক ১কোটি ১০ লক্ষ টাকা
You must be logged in to post a comment.