খুলনায় রাতে অসহায়দের খুজে খাদ্য সামগ্রী বিতরণ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৯:৪৮ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।

এ ধরনের মানুষের সাহায্যার্থে মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা জেলা রাতের আধারে দুস্থ ও অসহায়দের খুজে খুজে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন নিজে উপস্থিত হয়ে অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা জেলার উপ সহকারী পরিচালক জনাব ইকবাল বাহার বুলবুল, খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব সাঈদুজ্জামানসহ খুলনা সদরের কর্মকর্তা ও কর্মচারীগন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ