কোটচাঁদপুর উপজেলায় জয়িতা নারীদের সম্মাননা ২০১৮ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৩ অপরাহ্ন

মামুনার রশীদ।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ৯ ডিসেম্বর রোজ রবিবার অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মানববন্ধনের মাধ্যামে রবিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টার সময় অনুষ্ঠান শুরু হয়। ” নারীর কথা শুনবে বিশ্ব -কমলা রঙে নতুন দৃশ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০১৮ অনুষ্টিত। এখানে সভাপতি হিসাবে উপস্তিত ছিলেন নাজনীন সুলতানা কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাঙ্গালী নারী জাগরনের অগ্রদূত তথা নারী অান্দোলনের পুরোধা মহিয়সী নারী বেগম রোকেয়া স্বরণে এ অনুষ্ঠান। কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কতৃিক আয়োজিত অনুষ্ঠানে মানববন্ধন,আলোচনা সভা ও জয়িতা সন্মাননা অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।এখানে আর উপস্তিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

এখানে বিভিন্ন ক্যাটাগরীতে কোটচাঁদপুর উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতানারী সম্মাননা শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখায় আকিকুননেছা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রোকেয়া খাতুন, সফল জননী নারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোককারা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নুর জাহান ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য কোটচাঁদপুর গাবতলা পাড়ার সংগ্রামী দুলি খাতুনকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ