জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর কোটচাঁদপুর পৌরসভা ফুটবল একাদশ ও ৩ নং কুশনা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচটির উদ্বোধন ঘোষনা করেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ কমিটির সভাপতি নাজনীন সুলতানা।
এছাড়াও কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকতা নাজনীন সুলতানার সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা অাওয়ামীলীগের সম্মানিত সভানেত্রী মোছাঃ শরিফুন্নেছা মিকি, পৌরমেয়র মোঃ জাহিদুল ইসলাম জিরে, পৌর অাওয়ামীলীগের অাহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা অাওয়ামীলীগের নেতা কাজী অালমগীর, উপজেলা যুবলীগের অন্যতম নেতা মঈনুদ্দিন শেখ হেকিম, কুশনা ইউপি চেয়ারম্যান জনাব অাব্দু্ল হান্নান সহ স্হানীয় সুধীমহল ও ক্রীড়াবিদগণ প্রমুখ । উদ্বোধনী খেলায় জাকজমক ও দর্শকদের মুহুমুহূ করতালি অার উল্লাসে লড়াই পাল্টা লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় কোটচাঁদপুর পৌরসভা দল ৪-১ গোলে কুশনা ইউনিয়ন দলকে পরাজিত করে।