অন্যদষ্টি অনলাইন।।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ইসির অধীনে চলে আসবে। কেউ বিশৃঙ্খলা করলে, কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি প্রয়োজনীয় নির্দেশ দেবে।
বুধবার (৭ নভেম্বর) আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, ইসি যেন সংবিধান ও আইন মেনে কাজ করতে পারে, সেক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা আচরণ বিধিমালা মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।
You must be logged in to post a comment.