কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৬:৫২ অপরাহ্ন

 

রাশেদুজ্জামান রিমন ।।

কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে শীতার্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদ হলরুমে এ কম্বল বিতরনের শুভ উদ্বোধন করা হয়।

এসময় প্রধন অতিথি হিসাবে এ কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী রবিউল ইসলাম।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মুন্সি মোহাম্মাদ মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, আসাদুজ্জামান লোটন, নাসির উদ্দিন, আব্দুল বাকি, শরিফুল ইসলাম, মোজাহিদুল ইসলাম বাবলু, প্রফেসর আব্দুল মজিদ, আব্দুল মজিদ মন্ডল, মায়াবী রোমান্স মল্লিক, সুফিয়া বানু জুঁই, জান্নাতুল মাওয়া রনি, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী শফিকুল আজম, প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান,উপসহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান প্রমুখ।

এবছর জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৩ হাজার ২০টি শীতার্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ