কুষ্টিয়ার মিরপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার মিরপুর -দৌলতপুর সড়কের মিরপুর উপজেলার ডাকাতির পুকুর নামকস্থান থেকে আরশেদ আলী (৫৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার ছাতিয়ান ইউপির আটিগ্রাম মসজিদপাড়ার মৃত নোমাজ আলীর ছেলে।
জানা যায়, রোববার (২০ মার্চ) সকালে উল্লেখিত সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
লাশের পাশেই পড়ে ছিলো তার ব্যবহৃত বাই সাইকেল। এটি হত্যাকাণ্ড না হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.