কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে দিপু চন্দ্র (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।
জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ডিমবোঝায় পিক-আপ কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
You must be logged in to post a comment.