কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে দু’জন কারচুপির মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি, কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বিভিন্ন অভিযোগ শোনেন। এ সময় কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিনের লোকজন তাদের হুমকি-ধামকি দিচ্ছে, কারো বাড়িতে ইট মারা হয়েছে এবং মামলার হুমকি দেয়া হচ্ছে।
নেতাকর্মীদের অভিযোগ শেষে জাসদ সভাপতি বলেন যে, জনগণের ভোটে নয় তাঁকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে। তিনি আরো বলেন, “কুষ্টিয়া ২ আসনে কামারুল ও কুষ্টিয়ার ৩ আসনে হানিফ কারচুপির মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছে।”
তিনি নেতাকর্মীদের আরো বলেন, ”আপনাো প্রচার করবেন, কামারুল জনগণের ভোটে নয় কারচুপির এমপি।”
You must be logged in to post a comment.