কীবোর্ডের Windows কী (Win Key) বাটনের কয়েকটি ম্যাজিক!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

এম. ওয়াজির হোসেন।।

………………………………………………………………………………………………………………………………………………………………

 

ম্যাজিক # ১

Windows 10 এর টাস্কবারে আপনি হয়ত বেশকিছু প্রোগ্রামের শর্টকাট আইকন রেখে দিয়েছেন। এগুলো ক্লিক করলে সহজেই ওপেন করতে পারেন। তো এগুলো মাউস ক্লিক ছাড়াও চালু করতে পারবেন। কীভাবে?

Win + 1 = টাস্কবারে বামদিক থেকে প্রথম যে প্রোগ্রামের আইকন আছে সেই প্রোগ্রামটি চালু হবে। যদি টাস্কবারের প্রথম আইকনটি মাইক্রোসফট ওয়ার্ডের হয়, তাহলে সেটিই চালু হবে। এভাবে Win + 2, Win + 3… প্রেস করলে পর্যায়ক্রমে বামদিক থেকে ক্রমানুসারে সাজানো প্রোগ্রাম চালু হবে।

 

ম্যাজিক # ২

কম্পিউটারে চালু থাকা কোন প্রোগ্রাম/ফোল্ডার উইন্ডো Maximize, Restore Down অথবা ডানে বা বামে নিতে চাইলে আমরা মাউসের লেফট বাটন ব্যবহার করে সেই উইন্ডোর সর্বডান কর্ণারে থাকা বাটন ক্লিক দেই এবং উইন্ডোর টাইটেল বারে মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে বা বামে ড্রাগ করি। কিন্তু আপনি মাউস ছাড়াই Windows Key Button আর Arrow Key Button প্রেস করেও এই কাজগুলো করতে পারেন।

Win + Down Arrow = Restore Down
Win + Up Arrow = Maximize
Win + Left Arrow = প্রোগ্রাম উইন্ডোটি বামে চলে আসবে
Win + Right Arrow = প্রোগ্রাম উইন্ডোটি ডানে চলে আসবে।

 

ম্যাজিক # ৩

Windows 10 এ Action Center এ বেশকিছু গুরুত্বপূর্ণ অপশন আইকন থাকে। যেমন- Settings, WiFi, Bluetooth, Brightness ইত্যাদি। তো সহজেই এই Action Center চালু করার জন্য Win + A প্রেস করুন।

 

লেখক

কম্পিউটার অপারেশন সুপারভাইজর

সরকারী টিচার্স ট্রেনিং কলেজ

যশোর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ