কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, মোদিকে কী বললেন রাখি সাওয়ান্ত?

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ আগস্ট, ২০১৯, ১:০৯ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

৩৭০ ধারা বাতিল করেছে ভারত। গত সোমবার রাজ্যসভায় প্রবল হট্টগোলের মধ্যে ওই দুই ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই গোটা ভারত জুড়ে জোর শোরগোল শুরু হয়ে গেছে। ৩৭০ ধারা বাতিল করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি মুখ খুলছেন বলিউড তরকারাও। বার সেই তালিকা থেকে বাদ পড়লেন না রাখি সাওয়ান্তও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত। ভূস্বর্গে ৩৭০ ধারা বাতিল করার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান রাখি। এরপর তিনি বলেন, কাশ্মীর এবার ভারতের হয়ে গেল সম্পূর্ণভাবে। প্রধানমন্ত্রী মোদীর মতো জননেতাই ভারতবাসীকে রাস্তা দেখাতে পারেন বলেও মন্তব্য করেন রাখি সাওয়ান্ত।পাশাপাশি তিনি আরও বলেন, খুব দ্রুতই তারা নাকি ৩৭০ ধারা বাতিল নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ