কাল থেকে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ ঘন্টা কর্মবিরতি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ জুলাই, ২০১৮, ১০:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

আগামী ২৪, ২৫,২৬ জুলাই দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কর্ম বিরতির ঘোষণা দেয়া হয়েছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব মোঃ আব্দুল খালেক স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন বৈষম্য দূর করার লক্ষ্যে ও বেসরকারি শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে বিগত ১০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০১৮ পর্যন্ত একটানা ২০দিন অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক ফোরাম।

সরকারের তরফ থেকে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূর করা ও বাজেটে জাতীয়করণের রাখা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল উক্ত অনশন কর্মসূচিতে। কিন্তু বাজেটে প্রতিশ্রুত আশ্বাসের দৃশ্যমান বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা হতাশ এবং ক্ষুব্ধ।
সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম বিগত ২৯/০৬/২০১৮ তারিখ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অবিলম্বে প্রতিশ্রুতির বাস্তবায়ন ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে অর্থ বরাদ্দ করার দাবি জানিয়ে তাদের এই কর্মসূচি ঘোষণা করেন। যা দেশের বিভিন্ন জনবহুল টেলিভিশন চ্যানেল, জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় আগামী ২৪, ২৫,ও ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন একঘন্টা কর্মবিরতি পালন করতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ