কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মহানুভবতায় নতুন কাপড় পেল অসহায়া শিউলী! 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।। 

রান্না করার সময় অসাবধানতা বশত মুখমন্ডল ও হাত পুড়ে গেছে শিউলি বেগমের (৩৫)। তাই ১০ বছর আগেই স্বামী তাকে ত্যাগ করে চলে গেছে। দুই মেয়ে ও এক ছেলেও তাকে ছেড়ে অন্যত্র থাকে। কেউ শিউলি বেগমেন খোঁজ খবর রাখে না। এছাড়া শরীরে নানা রোগের কারনে তাকে ওষধ কিনে খেতে হয়। তাই ভিক্ষাবৃত্ত করে কোন রকম দিন চলে শিউলির। শিউল উপজেলার হেলাই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

সে এখন শারিরীক প্রতিবন্ধী। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে থানা অভ্যন্তরে ভিক্ষা করতে এসে এসব কথা বলছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলীর কাছে। তিনি তার কথা শুনে দুঃখ প্রকাশ করেন।

গরীব অসহায় এ নারীকে ওসি ইউনুচ আলী একটি পোশাক কিনে তার হাতে তুলে দেন। সেই সাথে দেন নগদ কিছু টাকা। এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম, এসআই আবুল খায়ের, এসআই ডলি রানী। অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকে তাকে কিছু সহায়তা করতে পেরে নিজের কাছে ভাল লাগছে।  এছাড়া সমাজের সবারই উচিত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ