স্টাফ রির্পোটার।।
কালীগঞ্জে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী অমিত শিকদার বিশুর মা সহ পরিবারের অন্যান্ন মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
রোববার (১ জুলাই ২০১৮) সকালে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিন শেষে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে অবস্থান গ্রহন করে। এসময় যশোর- ঝিনাইদহ মহাসড়ক ২০ মিনিট অবরোধ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে শতশত যানবাহন মহাসড়কের দুধারে আটকে পড়ে। সমাবেশে ছাত্রলীগ সভাপতি মিঠু মালিতা সহ নেতৃবৃন্দরা বলেন, কালীগঞ্জে মাদক সম্রাঞ্জী ইতি রাণী শিকদার প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার মহিলারা প্রতিবাদে ঝাড়ু মিছিল করেও থেমে নেই তাদের মাদক ব্যবসা। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি যশোরের ডিবি পুলিশ ৯ হাজার পিচ ইয়াবা আটকের একটি মামলায় কালীগঞ্জের তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী বিশু কে আটক করে। সেই বিষুর মা ইর্ষান্বিত হয়ে একটি পক্ষের ইন্ধনে ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যামে সংবাদ সন্মেলন করায় দলকে ক্ষতিগ্রস্থ করছে। ওই মাদক সম্রাজ্ঞীর কারনে এলাকার যুবসমাজ ধ্বংশের পথে। অথচ প্রশাসন তাকে গ্রেফতার করছেন না। অবরোধ চলাকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, ও কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনাস্থলে আসেন। তারা প্রকৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।