স্টাফ রির্পোটার ।।
কালীগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ-১৭ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কালীগঞ্জে শেখষরাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্টিত টুনামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান মতি, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।
প্রধান অতিথি এমপি আনার বলেন, এক সময়ে এই মাঠটিতে ভয়াবহ মাদকের আখড়া ছিল।
আজ এখানে শেখ রাসেল ষ্টেডিয়াম তৈরি হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর ১নং সুন্দরপুর ও ২ নং জামাল ইউনিয়ন ফুটবল দলের মধ্যে উদ্বোধনী ম্যাচটির উদ্বোধন ঘোষনা করেন।ষটুনামেন্ট কমিটির আহ্ববায়ক ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ক্রীড়া সংগঠক শফিকুজ্জামান রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ কুমার ভট্টাচার্ষ্য। খেলার রেফারির দায়ীত্ব পালন করেন করেন ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম ।